• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাঘাইছড়িতে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান শুরু

রাঙ্গামাটি, ১৯ মার্চ।। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীর গুলিতে ৭ জন নিহতের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। তবে এখনো গ্রেপ্তার হয়নি কেউ। ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এদিকে ঢাকা ও চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা চলছে আহত ১৭ জনের। হতাহতদের সাহায়তায় পাশে থাকার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া এই হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে কাল সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

নির্বাচনি কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলায় থমথমে পুরো রাঙামাটি।

সোমবারের হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে মঙ্গলবার সকাল থেকেই রাঙামাটির বিভিন্নস্থানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে য়ৌথবাহিনী। সেনা, বিজিবি ও পুলিশের এই অভিযান চলছে পাহাড় থেকে পাহাড়ে।

হামলায় আহত ১৭ জনের মধ্যে ৭ জনের চিকিৎসা চলছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। তাদের অবস্থা গুরুতর। বাকী ১০ জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে।

এদিকে মঙ্গলবার সকালে আহতদের দেখতে চট্টগ্রামে যান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এসময় হামলার ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়ার কথা জানান তিনি। হতাহতদের নির্বাচন কমিশন আর্থিক সহায়তা দেবে বলেও জানান সিইসি।

সোমবার উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে দায়িত্ব পালন শেষে ফেরার পথে দীঘিনালা-মারিশ্যা সড়কের নয়মাইল এলাকায় নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃংখলাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এতে নিহত হন ৭ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ