• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরের নেতাদের আলোচনার জন্য ডেকেছেন এরশাদ

সিসি ডেস্ক, ২ এপ্রিল।। জাতীয় পার্টিতে (জাপা) জিএম কাদের ইস্যুতে গণপদত্যাগের হুমকি দেওয়া নেতাদের শান্ত করার চেষ্টা চলছে। হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন ফোন করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এমন তথ্য নিশ্চিত করেছেন আন্দোলনের অন্যতম নেতা জাপার প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

রসিক মেয়র বলেন, ‘আমাকে ম্যাডাম (রওশন এরশাদ) ফোন করেছিলেন। তিনি মাথা গরম করতে নিষেধ করেছেন। বলেছেন, তোমার স্যার (এরশাদ) এটা করেছেন। উনি অসুস্থ চাপ দিও না আমি করিয়ে নিচ্ছি। প্রত্যুত্তরে আমি তাকে বলেছি, আমরা আল্টিমেটাম দিয়েছি, একটা ফিডব্যাক পেতে হবে। না হলে গণপদত্যাগ ছাড়া ফিরছি না।’

মোস্তফা বলেন, ‘স্যারও (এরশাদ) ফোন করেছিলেন আমাকে। বলেছেন ওভার টেলিফোনে আলাপ করা সম্ভব না। তুমি ঢাকায় এসে দেখা কর। তোমার সঙ্গে কথা আছে।’

মেয়র বলেন, ‘আমরা আট জেলার নেতারা ঐক্যবদ্ধ রয়েছি। জিএম কাদেরকে যদি কো-চেয়ারম্যান পদে পুনঃবহাল না করা হয় তাহলে প্রথমে গণপদত্যাগ এরপর জাপার কার্যক্রম প্রতিহত করা হবে। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এটা জাপার অস্তিত্বের প্রশ্ন। কিছু নেতা রয়েছে যারা জাপাকে ধ্বংস করে নিজেদের পকেট সংগঠন করতে চায়। আমরা এটা হতে দিতে পারি না।’

এ বিষয়ে জিএম কাদের’র বক্তব্য হচ্ছে, ‘আমি পুরোপুরি দায়িত্বই পেলাম না, তাই ব্যর্থ হওয়ার কথা মানতে পারছি না।’ আর যেদিন তাকে অব্যাহতি দেওয়া হয় তার একদিন আগে ভাই এরশাদের সঙ্গে তার একান্তে কথা হয়।

তখন এরশাদ বলেছিলেন, ‘কাজ ভালো হচ্ছে, তোকে পার্টির দায়িত্ব দিয়েছি সুন্দরভাবে সংগঠন গুছিয়ে তোল’। এর পরদিনে অব্যাহতি দেওয়ায় বিস্ময় প্রকাশ করেন জিএম কাদের।

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘আমি ঢাকার বাইরে রয়েছি। এসে পার্টির চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত। এটা কেউ চ্যালেঞ্জ করতে পারে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ