• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে উধাও গাড়িচালক

সিসি ডেস্ক, ৮ এপ্রিল।। ঢাকাই ছবির আলোচিত নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিলের ৫৩ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন তার গাড়িচালক মো. শহিদ মিয়া। রবিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানান তিনি। অনন্ত জলিল অভিযুক্ত গাড়ি চালকের ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে আমি আজ একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির ড্রাইভার মো. শহিদ মিয়া ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির অ্যাকাউন্ট্যান্ট মো. জহির তার সঙ্গে ছিল।

জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিল এবং গাড়িতে টাকাসহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল। জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম।’এ বিষয়ে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও অভিযুক্ত গাড়িচালক মো. শহিদ মিয়াকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার দেয়ার ঘোষণাও দেন এই অভিনেতা। তিনি লিখেছেন, অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ।’এদিকে অনন্ত জলিল বর্তমানে ‘দিন দ্য ডে’ নামে নতুন ছবির কাজ করছেন। ছবিটি ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ করছে অনন্তর প্রযোজনা প্রতিষ্ঠান। এতে অনন্ত ছাড়া ইরান ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ