• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টাঙ্গাইলে বাবার হাতে ছেলে খুন

টাঙ্গাইল, ৯ এপ্রিল।। জেলার সদর উপজেলায় বাবা শামসুল হকের হাতে খুন হয়েছেন ছেলে ইকবাল হোসেন (২৬)। মঙ্গলবার ভোরে সংগঠিত এ হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছেন। ইকবাল হোসেন সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের শামসুল হকের ছেলে৷

মঙ্গলবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মাহমুদনগর ইউনিয়নের পারবুহুলী গ্রামের ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল হোসেন মানসিক ভাবে অসুস্থ ছিল। মাঝে মধ্যে সে তার বাবা-মাকে মারপিট করতো। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে দেখতে পান ইকবাল মাটিতে পড়ে রয়েছে। তবে তার বাবা-মাকে বাড়িতে পাওয়া যায়নি।

পরে সকালে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান। নিহত ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ৷ তবে এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে আটক করেছে পুলিশ।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে বলেন, নিহতের বাড়িতে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনার পর থেকে নিহতের বাবা ও মা পলাতক রয়েছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ