• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অগ্নিদগ্ধ নুসরাত মারা গেছেন

সিসি নিউজ, ১১ এপ্রিল।। ফেনীতে অগ্নিদগ্ধ মাদ্রাসছাত্রী নুসরাত জাহান রাফি মারা গেছেন। ৫দিন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থেকে বুধবার রাত সাড়ে নয়টায় মারা যান নুসরাত। তাকে সিঙ্গাপুর নেয়ার চেষ্টা করা হলেও সেখানকার চিকিৎসকরা কোন আশার বাণী শোনাতে পারেননি। মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যৃর কাছে হেরে পৃথীবি ছেড়ে চলে যেত হলো তাকে।
ফেনীর সোনাগাজীর মেয়ে নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলো। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছিলো সে। ৬ এপ্রিল পরীক্ষা কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।
আগুনে তার শ্বাসনালীসহ শরীরের ৮০ ভাগই পুড়ে গিয়েছিলো। তাকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেন, নেন চিকিৎসার সব ভার। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় সিঙ্গাপুর নেয়া যায়নি।
চিকিৎসকরা লাইফ সাপোর্টে রেখেই একবার অস্ত্রোপচার করেন নুসরাতের। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত সব চেষ্টাই বিফলে গেছে।
গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা। ছাত্রীর স্বজনদের অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় অধ্যক্ষের পক্ষের লোকজন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ