• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কাফনের কাপড় পরে ১০ নারীর প্রতিবাদ

ঢাকা, ১৮ এপ্রিল।। কাফনের কাপড় পরে নারী নিপীড়ন এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ১০ নারী। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ‘ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি’ নামে প্রতীকী প্রতিবাদ জানান তারা।

প্রতিবাদ কর্মসূচিতে ‘নারী নিপীড়ন এবং বিচারহীনতার প্রতিবাদ’ সংগঠনের আহ্বায়ক শারমিন জাহান অর্পি বলেন, নুসরাত জাহান রাফির মতো হাজার হাজার ঘটনা ঘটলেও অপরাধীরা থেকে যাচ্ছে বিচারের বাইরে। একটা অপরাধের বিচার না হলে আরেকটা অপরাধে আশকারা পায় মানুষ। আজকের নারী নিপীড়নের জন্য রাষ্ট্রের বিচারহীনতার সংস্কৃতিই দায়ী।

তিনি বলেন, ‘আমরা এ রাষ্ট্রের কাছে বিচার চাইতে চাইতে ক্লান্ত। আমাদের মনে হয়েছে, রাষ্ট্রের কাছে নিপীড়কের বিচার না চেয়ে আমাদের নিজেদেরই খুন বা ধর্ষিত হয়ে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া উচিত। তাই আমাদের এ ধরনের প্রতিবাদ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ