• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রামকৃষ্ণ মিশন স্কুলের অভিযুক্ত শিক্ষককে শোকজ

ঢাকা, ১৯ এপ্রিল।। রামকৃষ্ণ মিশন স্কুলের নবম শ্রেনীর পরীক্ষায় পর্নোতারকার নাম থাকার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে কর্তৃপক্ষ। শংকর চক্রবর্তী নামের ওই শিক্ষককে কারণ দর্শাতেও বলেছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে শিক্ষামন্ত্রী বলছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাজধানীর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রে দুটি প্রশ্নের সম্ভাব্য উত্তরে দুই পর্ন তারকার নাম আসে। এই প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল সমালোচনা।
স্কুল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত করলে সংশ্লিষ্টতা পাওয়া যায় বাংলা বিভাগের শিক্ষক শংকর চক্রবর্তীর বিরুদ্ধে। রোববার স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভায় ওই শিক্ষকের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে, শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, অভিযুক্তের বিরুদ্ধে চূড়ান্ত প্রমাণ মিললে নেয়া হবে ব্যবস্থা।
প্রশ্নপত্রে ৮ নম্বর প্রশ্নটি ছিলো আম আটির ভেঁপু-কার রচিত? এতে চারটি বিকল্প উত্তরের একটি সানি লিওন বলে উল্লেখ করা হয়েছে। আবার ২১ নম্বর প্রশ্নে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম জানতে চাওয়া হলে বিকল্পের একটি ছিলো মিয়া খলিফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ