• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

সিসি ডেস্ক, ২২ এপ্রিল।। নারায়ণগঞ্জের ভুলতায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন, মেহেরপুরের কোমরপুর এলাকার শামিম ও ঝালকাঠির নলছিটির হেলাল বিশ্বাস। নিহত দুইজনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উপজেলার সাওঘাট এলাকায় একটি দোতালা বাড়ির নিচ তলায় হঠাৎ বিস্ফোরনের ঘটনা ঘটে।
বিস্ফোরনে দোতলা বাড়ির পুরো দেয়াল ছিটকে ৫০ থেকে ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। এসময় দেয়াল চাপা পড়ে নিহত হন শামীম ও হেলাল।
ঘটনার পর দেয়ালচাপায় আহত ২ জনকে স্থানীয় ক্লিনিকে এবং দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ