সিসি ডেস্ক, ২২ এপ্রিল।। নারায়ণগঞ্জের ভুলতায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪ জন। তাদের মধ্যে দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সাওঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহতরা হলেন, মেহেরপুরের কোমরপুর এলাকার শামিম ও ঝালকাঠির নলছিটির হেলাল বিশ্বাস। নিহত দুইজনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উপজেলার সাওঘাট এলাকায় একটি দোতালা বাড়ির নিচ তলায় হঠাৎ বিস্ফোরনের ঘটনা ঘটে।
বিস্ফোরনে দোতলা বাড়ির পুরো দেয়াল ছিটকে ৫০ থেকে ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। এসময় দেয়াল চাপা পড়ে নিহত হন শামীম ও হেলাল।
ঘটনার পর দেয়ালচাপায় আহত ২ জনকে স্থানীয় ক্লিনিকে এবং দগ্ধ ২ জনকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।