• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে চোরাই মোটরসাইকেলসহ বাটুল গ্রেফতার

নীলফামারী, ২২ এপ্রিল॥ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুল (৪২) নীলফামারী পুলিশের অভিযানে গতকাল রবিবার (২২ এপ্রিল) রাতে গ্রেফতার হয়েছে। এ সময় তার কাছে চোরাইকৃত চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বাটুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট ভান্ডারদহ বকুলতলা গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের নামে বিভিন্ন থানায় ২৯ টি মামলা রয়েছে। সম্প্রতি সে তার বাহিনী নিয়ে নীলফামারী শহর হতে ৫টি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়। ওই সুত্র ধরে গোপন সংবাদে গতকাল রবিবার রাতে তাকে নীলফামারী শহরের পৌর মার্কেটে হাতে নাতে ধরার সময় সে পুলিশের উপর চড়াও হয়ে হামলা চালায়। ওই রাতেই তার স্বীকারোক্তি অনুযায়ী ৪টি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা রবিউল ইসলাম বাটুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ