• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

২০ লাখ ৫০ হাজার সিম কার্ডের সংযোগ বন্ধ

সিসি ডেস্ক, ২৬ এপ্রিল।। মধ্যরাত থেকে বন্ধ করে দেয়া হয়েছে প্রায় ২০ লাখ পঞ্চাশ হাজার অবৈধ সিম কার্ডের সংযোগ । বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ১৫টির বেশি সিমকার্ড নিবন্ধন করা যাবে না। নিয়ম না মেনে নিবন্ধন করা অতিরিক্ত সিমগুলোর সংযোগই বন্ধ করা হয়েছে। বিটিআরসির তথ্যমতে, অন্তত এক লাখ জাতীয় পরিচয়পত্রের ক্ষেত্রে সরকার নির্ধারিত নির্দেশনা মানা হয়নি।
বন্ধ হওয়া ২০ লাখ ৪৯ হাজার ৯৪৭টি সিমের মধ্যে গ্রামীণফোনের ৪ লাখ ৬১ হাজার ২৬১টি, বাংলালিংকের ৪ লাখ ৫৫ হাজার ৮৩১টি, রবির ৪ লাখ ১৯ হাজার ২০২টি, টেলিটকের ৪ লাখ ৮৭ হাজার ৮৯২টি ও এয়ারটেলের রয়েছে দুই লাখ ২৫ হাজার ৭৬১টি সিম।
তবে মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব- সিম বন্ধ করতে সরকারের কাছে আরও দুই মাস সময় চেয়ে আবেদন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ