• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সংসদ সদস্য জাহিদুরকে বহিষ্কার করলো বিএনপি

সিসি নিউজ, ২৭ এপ্রিল।। দলের সিদ্ধান্ত অমান্য করে সংসদে শপথ নেয়ায় জাহিদুর রহমানকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। আজ রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

তিনি বলেন, আমাদের দলের সিদ্ধান্ত ছিল যারা সংসদ নির্বাচনে নির্বাচিত ঘোষিত হয়েছেন তারা সংসদে শপথ নেবেন না। এই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঠাকুরগাঁও-৩ আসনের সদস্য জাহিদুর রহমান শপথ নেওয়ার জন্য তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এর আগে রাত সাড়ে আটটায় বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল অব. মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য গত বৃহস্পতিবার মো. জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নেন। দুপুর ১২টার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত দাবি করে শুরুতেই ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও এই জোটের ৮ জন নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ