• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন |

জয়পুরহাটে মহান মে দিবসে শ্রমিকদের সুপেয় পানি

জয়পুরহাট, ১ মে।। জয়পুরহাটে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের স্যালাইন ও লেবু মিশ্রিত ঠান্ডা পানি পানের ব্যাবস্থা করেছে জয়পুরহাট পৌরসভা। জয়পুরহাটে তীব্র রোদ আর তাপদাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে মে দিবস উপলক্ষে সকাল থেকে শহরে খন্ড খন্ড র‌্যালি বের করে বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মজীবি শ্রমিকরা।

পরে তারা কালেক্টরেট চত্ত্বরে আলোচনা সভায় অংশ নেন। সেখানেই ভ্যাপসা গরমের ওষ্ঠাগত তাঁদের প্রাণ। অসহ্য গরমে তৃষ্ণায় ক্লান্ত ও পরিশ্রান্ত শ্রমিকদের যখন নাভিশ^াস অবস্থা, তখনই পৌরসভার কর্মীরা ঠান্ডা পানি ও স্যালাইন-লেবুর শরবত তৈরী করে প্রায় ৫ হাজার শ্রমিকের তৃষ্ণা মেটানোর এক অপ্রান চেষ্টা।

বুধবার দুপুর থেকে এ মানবিক উদ্যোগে সুপেয় ঠান্ডা পানি পানের ব্যাবস্থা করতে জয়পুরহাট পৌরসভার ৬০ জন কর্মকর্তা-কর্মচারী পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে থেকে শ্রমিকদেও ঠান্ডা পানি ও শরবত পান করান।

জয়পুরহাট-সিলেট রুটের কোচ চালক শাহিন মন্ডল, বিছমিল্লাহ হোটেল এ্যান্ড রেস্তোরা’র নারী শুমিক লিলি বেগম, পত্রিকা বিক্রেতা আব্দুল হামিদ বাবুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বলেন, এমন বিরল দৃষ্টান্ত কালে ভদ্রে দেখা যায়। জয়পুরহাট পৌর মেয়র যে মহানুভবতার পরিচয় দিয়েছেন, তা যদি সকল মালিক অনুস্মরন করেন তাহলে শ্রমিক-মালিকদের সম্পর্ক মধুর হবে। আর তা সম্ভব হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

এ নিয়ে জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, মে দিবসে প্রায় ৫ হাজার শ্রমিক র‌্যালীতে অংশ নিয়ে ভ্যাপসা গরমে তারা ক্লান্ত হয়ে পরে বলে আমরা তাদের স্যালাইন লেবুর শরবত মিশিয়ে তাদের তৃষ্ণা মেটানোর আয়োজন করেছি মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ