• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঈদযাত্রায় ট্রেনের শিডিউলে বিপর্যয়

সিসি ডেস্ক, ৩১ মে ।। ঈদযাত্রার প্রথমদিনেই কমলাপুর রেল স্টেশনে ট্রেনের শিডিউলে বিপর্যয় ঘটেছে। রংপুর এক্সপ্রেস সাত ঘণ্টা দেরিতে এসেছে। উত্তরবঙ্গমুখী নীলসাগর, ধুমকেতু এক্সপ্রেসও এসেছে দেরিতে। এতে বিড়ম্বনায় পড়তে হয়েছে ঘরে ফেরাদের। এমন বিপর্যয়ের জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আশ্বাস দিয়েছেন, কাল থেকে সময়সূচি মেনেই ট্রেন চলবে।
আগাম টিকেটে প্রথম ঈদ যাত্রা শুরু হয় শুক্রবার। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ছিল ঘরমুখো মানুষের বাড়তি ভিড়।
কিন্তু প্রথম দিনই বেশ কয়েকটি ট্রেন ছাড়তে দেরি হওয়ায় পরিবার পরিজন নিয়ে যাত্রীদের পড়তে হয় অপেক্ষার বিড়ম্বনায়।
কমলাপুর থেকে সারাদিনে ৫২টি ট্রেন ছেড়ে যাচ্ছে। এর মধ্যে ৪টি ট্রেনের সূচিতে পরিবর্তন এসেছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সোয়া দুই ঘণ্টা, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা ১০ মিনিট, চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস এক ঘণ্টা ৪০ মিনিট, কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস এক ঘণ্টা এবং সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস আধা ঘণ্টা দেরি করে স্টেশন ছেড়ে গেছে। রংপুর এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে ৭ ঘন্টা পর, বেলা তিনটায় ঢাকা আসে।
তবে আগামীকাল থেকে ট্রেনের সূচি বিপর্যয় কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় যাত্রীদের কাছে তিনি দুঃখপ্রকাশও করেছেন।
এবার ট্রেনের ছাদে যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে রেল কতৃপক্ষ। কাউকে নিয়ম ভাঙতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রেলমন্ত্রী।

উৎস: ইনডিপেনডেন্ট টেলিভিশন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ