• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঈদে খোলা থাকবে সরকারি হাসপাতাল

সিসি নিউজ, ৩ জুন ।। ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে ঈদের পর দিন সীমিত আকারে সরকারি হাসপাতালের বহির্বিভাগও খোলা রাখা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হবে না। প্রতিটি হাসপাতালে সেবা স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদের ছুটিতে রোগীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদের পরের দিন থেকে রাজধানীর সকল সরকারি হাসপাতালের বহির্বিভাগ সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের দিন রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হবে।

তারা জানান, রাজধানীর একাধিক হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির কারণে হাসপাতালে জনবলের কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় জনবল ঠিক রেখেই চিকিৎসক, নার্স ও অন্যদের ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ তুলনামূলক কম থাকে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মামুন মোর্শেদ জানান, ঈদের ছুটিতে হাসপাতাল সেবা অব্যাহত রাখার জন্য একাধিক সভা হয়েছে। ঈদে রোগীদের সেবা প্রদানের জন্য ২৮টি টিম গঠন করা হয়েছে। ঈদের পরের দিন বর্হিবিভাগ চালু থাকবে। এছাড়াও রোগীদের ঈদের দিন বিশেষ খাবার পরিবেশন করা হবে। হাসপাতাল পরিষ্কার রাখার ব্যাপারেও জনবল ঠিক করা হয়েছে। বরাবরের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে জানাগেছে।

এছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ রাজধানীর সরকারি বিশেষায়িত হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা থাকবে।

জাতীয় অর্থোপেডিক হাসপাতালের (পঙ্গু হাসপাতাল) অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম বলেন, ঈদে রোগীদের সেবা প্রদানের জন্য কয়েকটি টিম করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকবে।

এদিকে রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বহির্বিভাগ বিশেষ ব্যবস্থায় ৪ জুন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এদিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ৪, ৫ ও ৬ জুন বিএসএমএমইউয়ের বহির্বিভাগ (৪ জুন ছাড়া), বৈকালিক স্পেশালইজড কনসালটেশন সার্ভিস, বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

তবে এই ৩ দিন বিভিন্ন বিভাগের জরুরি বিভাগ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে। এদিকে ঈদের ছুটির মধ্যে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে জন্য ইতোমধ্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিভাগীয় চেয়ারম্যান ও পরিচালকসহ (হাসপাতাল) সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

আগামী ৭ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৮ জুন শনিবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল স্বাভাবিক নিয়মে সম্পূর্ণরুপে চালু হবে। সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ