• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

ভিন্নজগতের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু

রংপুর, ৯ জুন।। রংপুরে বিনোদন কেন্দ্র ভিন্নজগতের সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানবীর নামে ওই শিশু তার মামা সাঈদের সঙ্গে সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। শনিবার (৮ জুন) বিকেলে মৃত্যুর ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর শালবন এলাকার বাবলু মিয়ার মেয়ে লায়লা বেগম ঈদ করতে বাবার বাড়িতে আসে। শনিবার বিকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে ভিন্নজগত বেড়াতে যান তিনি। সেখানে মামা সাঈদের সঙ্গে তানবীর সুইমিংপুলে গোসল করতে নামে। এক পর্যায়ে পানির গভীরতায় ডুবে নিখোঁজ হয় তানবীর। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন সুইমিংপুল থেকে শিশু তানবীরকে উদ্ধার করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শিশুটি তার মামার সঙ্গে বড়দের সুইমিংপুলে গোসল করতে নেমেছিল। পানির গভীরতা বেশি ছিল, যার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ