• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে পূর্ব বোতলাগাড়ী সপ্রাবিতে সততা স্টোরের উদ্বোধন

সিসি নিউজ, ২০ জুন ।। নীলফামারীর সৈয়দপুরে পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই সততা স্টোরের উদ্বোধন করা হয়।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল সৈয়দপুর পৌরসভার কাউন্সিলর মো. শাহিন হোসেন।
পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মো. আবু বক্কর শাহ্ ফকিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষিকা ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শিউলি সুলতানা।
এতে অন্যান্যদের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন ও মো. রহুল আমিন প্রধান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, পূর্ব বোতলাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মো. সোহেল চৌধুরী, সদস্য মাসুমা আক্তার ও সাংবাদিক নজির হোসেন নজু প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওসমান গণি সততা স্টোরের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য, সুধীজন, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পূর্ব বোতলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা জানান, বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিক শিক্ষা চর্চার লক্ষ্যে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। এতে শিক্ষাজীবন থেকে ছাত্রছাত্রীরা নৈতিক শিক্ষা নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ