• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

সৈয়দপুরে বিমানের ত্রুটিতে আটকা পড়েছে ৪২ যাত্রী

সিসি নিউজ, ২৫ জুন ।। বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-৪৯৪) যান্ত্রিক ত্রুটির কারণে এখনও সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর ত্রুটি দেখা দেয়। এর ফলে সৈয়দপুর বিমানবন্দর থেকে পৌনে ৯টায় ঢাকার উদ্দেশ্যে উড়োজাহাজটি উড্ডয়ণ করতে পারেনি। এতে সৈয়দপুর বিমানবন্দরে ৪২ যাত্রী আটকা পড়ে রয়েছে।
বাংলাদেশ বিমানের সৈয়দপুর স্টেশন ম্যানেজার এবাদুর রহমান জানান, উড়োজাহাজটির একটি পাইপে ক্রুটি দেখা দেয়ায় সকাল পৌনে ৯টার সূচী বাতিল করা হয়েছে। তবে ত্রুটি সারিয়ে সন্ধ‌্যা ৭টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বিমানটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ