• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পুলিশ সদস‌্যের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

সিসি ডেস্ক, ২৫ জুন ।। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দফায় দফায় ধর্ষণ শেষে বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগি ছাত্রীর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসদরের দক্ষিণ ইদিলপুর গ্রামের আবুল কালামের ছেলে রাঙামাটিতে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ শাহাদাত ইসলাম সম্রাট (২২) তার প্রতিবেশি এক ৯ম শ্রেণির স্কুলছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর গত কয়েক মাসে বিভিন্ন সময়ে ছুটিতে এসে ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন স্থানে নিয়ে একাধিক বার ধর্ষণ করে। সম্প্রতি এ বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানার পর কনস্টেবল সম্রাটকে তাদের মেয়েকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং এক পর্যায়ে যোগাযোগও বন্ধ করে দেয়। বাধ্য হয়ে গত সোমবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে সীতাকুণ্ড থানায় ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন বলেন, সে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে ধর্ষণ করেছে মর্মে তার মা মামলা দায়ের করেছে। আমরা মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করাব এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ