সিসি নিউজ, ২৭ জুন ।। সৈয়দপুরে কর্মরত দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদিক নজির হোসেন নজু’র ছেলে মো. হাসান মাহমুদ দীপ উচ্চ শিক্ষা গ্রহনে জন্য অস্ট্রেলিয়ার যাচ্ছে। আগামী ১০ জুলাই রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার সিডনির উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
সাংবাদিক নজির হোসেন নজুর এক ছেলে এক মেয়ের মধ্যে হাসান মাহমুদ দীপ ছোট। সে গত ২০১৮ সালে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উর্ত্তীণ হন। এরপর অস্ট্রেলিয়ার উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আবেদন করেন। পরে তিনি সেখানকার সিডনির একটি বিশ্ববিদ্যালয়ে আইটি (সাইবার নেটওয়ার্ক সিকিউরিটি) বিষয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেন।
মেধাবী হাসান মাহমুদ দীপ তাঁর অস্ট্রেলিয়া যাবার আগে সময় স্বল্পতার কারণে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাক্সক্ষীদের সাথে সাক্ষাত করার সুযোগ হচ্ছে না। তাই তিনি তাঁর অস্ট্রেলিয়া যাত্রা এবং উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, সাংবাদিক পুত্র মেধাবী শিক্ষার্থী দীপ এর বড় বোন জান্নাতুল হায়দার (মিতুন) স্বপরিবারের অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।