• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

দুই বাসের ধাক্কায় হাত বিছিন্ন হলো কলেজ ছাত্রের

সিসি ডেস্ক, ২৯ জুন ।। রাজশাহীতে ট্রাকের চাপায় ফিরোজ নামে এক কলেজছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফিরোজ রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী-ঢাকা মহাসড়কে মহানগরীর উপকণ্ঠ কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফিরোজ গ্রামের বাড়ি থেকে বাসে চড়ে রাজশাহী আসছিলেন। বাসের জানালা দিয়ে হাত বাইরে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নামুগ্রামে তার বাড়ি। ফিরোজের বাবার নাম মাহফুজার রহমান।

চিকিৎসকরা জানিয়েছেন, হাতটি আর জোড়া দেওয়া সম্ভব নয়।মহানগরীর কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ঠিক কী গাড়ির চাপায় বাসযাত্রী ফিরোজের হাত কাটা গেছে তা আমরা নিশ্চিত নই। ক্রসিং নাকি ওভারটেকিং, কোন সময় দুর্ঘটনা ঘটেছে তাও জানতে পারিনি। তবে অপর গাড়িটি ট্রাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার পর ফিরোজকে নিয়ে বাস টার্মিনালেই চলে যায়। সেখান থেকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ফিরোজের ডান হাতটি সড়কে পড়ে ছিল। স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে হাত উদ্ধার করে। এরপর কাটা হাত এখানে কীভাবে এলো সে ব্যাপারে পুলিশ খোঁজ নিতে শুরু করে। পরে হাসপাতালে খোঁজ নিয়ে তারা এই দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন।

ওসি বলেন, রাতে রামেকে ফিরোজের হাতের অস্ত্রপচার চলছিল। তাই তার সঙ্গে কথা বলা যায়নি। অস্ত্রপচারের পর তার সঙ্গে কথা বললে বিস্তারিত তথ্য জানা যাবে। কোন গাড়ির সঙ্গে দুর্ঘটনায় ফিরোজ হাত হারালেন তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ