• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

আত্রাইয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ।। নওগাঁর আত্রাইয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেলিম (৩২) ও একই উপজেলার আজমতপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ইনতাজ হোসেন (২৩)।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ২টার দিকে সেলিম ও ইনতাজ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে ফেনসিডিলের একটি চালান নিয়ে আত্রাইয়ের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুতসোম সরকার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও ইনতাজ হোসেনকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা হিরোগ্লামা মটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে।

তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাকে নওগাঁ জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ