• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফুলবাড়ীতে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালিত

মেহেদী হাসান উজ্জল, ফুুলবাড়ী (দিনাজপুর) ।। দিনাজপুররের ফুলবাড়ীতে বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে ঐতিহাসিক সান্তাল বিদ্রোহ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল ৮টায় উপজেলার বেতদিঘি ইউনিয়নের ফরিদাবাদ কাসাপুকুর এলাকায় এক র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে পূর্ব-চকমথুরা সিধু,কানু স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করা হয়।
পরে সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সিধু, কানু দিবস উদযাপন কমিটির সভা আহ্বায়ক ও ফুলবাড়ী উপজেলা আদিবাসী যুব ফোরাম এর সভাপতি শ্রীমন সরেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারনা গাঁওতা এর আহ্বায়ক চুন্নু টুডু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তি যোদ্ধা যামিনী কান্ত বর্মন,উপজেলা আদিবাসী উন্নয়নের সাবেক সভাপতি রামাই সরেন, বেসরকারী সংস্থা বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল সরকার, ছাত্রনেতা লালমন টুডু,উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সানজু হাঁসদা প্রমুখ। অপরদিকে বেসরকারী সংস্থা পল্লীশ্রীর উদ্যোগে কাজিহাল ইউপির কুদবীর মিশন স্কুল মাঠে র‌্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ