• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |

কলেজে ভর্তি হওয়া হলোনা নয়নের….

ফুুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ।। কলেজে ভর্তি হওয়া হলোনা এসএসসি পাশ কামরুজ্জামান নয়নের। কলেজে ভর্তি হওয়ার জন্য সকল কাগজপত্র নিয়ে কলেজে আসার পথে, ঘাতক পিকআপ চাপা দিয়ে কেড়ে নিল তার প্রাণ।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে, সোমবার বেলা ১২ টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের হাসপাতাল মোড়ের সন্নিকটে দিনাজপুর-ঢাকা মহাসড়কে।
কলেজে ভর্তি হতে আসা নিহত কামরুজ্জামান নয়ন পার্বতীপুর উপজেলার আনান্দ বাজার চাকলা গ্রামের আমিনুল হকের ছেলে। সে ২০১৯ সালে সুলতানপুর পাটিকাঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।
নিহত কামরুজ্জামানের পরিবারের সদস্যরা জানায়, কামরুজ্জামান নয়ন ফুলবাড়ী শহীদ স্মৃতি আদশ্য ডিগ্রী কলেজে ভর্তি হওয়ার জন্য, সোমবার বাড়ী থেকে বাইসাকেল যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদশ্য ডিগ্রী কলেজে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়।
ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম বলেন, নিহত কামরুজ্জামান বাইসাইকেল যোগে ফুলবাড়ী আদর্শ ডিগ্রী কলেজে যাওয়ার পথে, একই দিক থেকে আসা একটি পিকআপের(ছোট ট্রাক) পিছন দিক থেকে তাকে সজরে ধাক্কা দিলে ঘটনা স্থলে কামরুজ্জামানের মৃত্যু হয়।
এদিকে পিকআপের চাপায় ছাত্র কামরুজ্জামান নিহত হওয়ার ঘটনায় এক ঘন্টা দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবোরোধ করে উত্তেজিত এলাকাবাসী। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী ও ফুলবাড়ী থানার ওসি ফকরুল ইসলাম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলে যান চলাচল সাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ