নীলফামারী, ২ জুলাই ।। রাষ্টীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন ভাতা প্রদানের দাবিতে নীলফামারাীতে কর্মবিরতিসহ মানববন্ধন করেছে জেলার চার পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ সকাল ৯টা থেকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান নিয়ে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি করে।
এতে জেলার সৈয়দপুর, ডোমার, জলঢাকা ও নীলফামারী পৌরসভায় কর্মরত ছয় শতাধিক কর্মচারী অংশ গ্রহণ করেন।
কর্মবিরতি শেষে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন নীলফামারী পৌরসভা ইউনিটের আহবায়ক প্রকৌশলী তারিক রেজার সভাপতিত্বে সমাবেশে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সুজন সাহা, রংপুর বিভাগীয় কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি মশিউর রহমান, জেলা ইউনিটের সাধারণ সম্পাদ এ.বি.এম গোলাম মোস্তফা, নীলফামারী পৌর ইউনিটের সদস্য সচিব ফরিদ আহমেদ প্রমূখ।
বক্তরা দাবি করে বলেন, ‘রাষ্টীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা ও পেনশন ভাতা প্রদানের দাবি দীর্ঘ দিনের। কিন্তু সরকার এ বিষয়ে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। আগামী ১৩ জুলাই এর মধ্যে দাবি আদায় না হলে ১৪ জলাই থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে যাবার হুমকি দেন আন্দোলনকারীরা।’