• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পৌর মেয়রের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা

সিসি ডেস্ক, ৪ জুলাই ।। দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক নারী।

ওই নারীর অভিযোগ, পৌরসভায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।  এই অভিযোগে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন বলে বুধবার পার্বতীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান ওই নারী। এ সময় তিনি দ্রুত পৌর মেয়রকে গ্রেফতারের দাবি জানান।

পুলিশ ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

অভিযোগকারী নারী জানান, পৌরসভায় মাস্টাররোলে চাকরি দেওয়ার কথা বলে মেয়র মেনহাজুল হক তাকে গত ২৯ জুন সন্ধ্যায় মোবাইল ফোনে নিজ বাসায় ডেকে নেন। সরল বিশ্বাসে মেয়রের বাসায় গেলে তাকে পৌরসভার কেয়ার অফিসসংলগ্ন পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থানরত এরশাদ ও রবি নামে দু’জন ওড়না দিয়ে তার মুখ বেঁধে ফেলে এবং তিনজনই তাকে ধর্ষণ করে। এ সময় মেয়র অন্যদের বলেন, তাকে মেরে পুকুরে ফেলে দিতে। নইলে পরে মামলা করতে পারে।

সংবাদ সম্মেলনে ওই নারী জানান, তাকে হত্যা করতে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো চাকু দিয়ে ক্ষতবিক্ষত করে আসামিরা। ধস্তাধস্তির একপর্যায়ে মুখের ওড়না সরে গেলে চিৎকার করেন তিনি। চিৎকার শুনে পথচারীরা এগিয়ে এলে মেয়র ও তার সাঙ্গোপাঙ্গরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে জখম অবস্থায় পার্বতীপুর উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করে।

মামলার তদন্ত কর্মকর্তা পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ জুবায়ের মক্কি জানান, ভিকটিমকে বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে পার্বতীপুর পৌর মেয়র মেনহাজুল হক জানান, তাকে ফাঁসানোর জন্য ওই নারী ধর্ষণের মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ