• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফেসবুকে কলেজছাত্রীর নগ্ন ছবি, বান্ধবী গ্রেফতার

।। সাতক্ষীরা, ৭ জুলাই ।। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজের প্রথম বর্ষের এক কলেজছাত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে ছবি পোস্ট করায় ক্ষোভে অপমানে নিজেকে রশিতে ঝুলিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কলেজছাত্রী। ব্যর্থ হয়ে বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ওই কলেজছাত্রীকে সম্প্রতি বিয়ের জন্য দেখতে আসে পাত্রপক্ষ। এর প্রস্তুতি হিসেবে ওই বান্ধবী তাকে গোসলে সহায়তার সময় কৌশলে নগ্ন ছবি ধারণ করে। পরে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কয়েক দফা টাকা আদায় করে। চাহিদামতো মোটা অঙ্কের টাকা দিতে ব্যর্থ হওয়ায় সে বান্ধবীর নগ্ন ছবি ফেসবুকে পোস্ট করে। এই খবর জানাজানি হলে ক্ষোভে অপমানে শুক্রবার আত্মহত্যার চেষ্টা করেন ওই কলেজছাত্রী।

এ ঘটনায় কলেজছাত্রীর বাবা শুক্রবার রাতে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেন। পরে পুলিশ ওই বান্ধবীকে তার বাড়ি থেকে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ