• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

নীলফামারীতে অসামাজিক কার্যকলাপের দায়ে নারীসহ আটক ৫

নীলফামারী, ৭ জুলাই।। অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে জেলা সদরের আবাসিক একটি হোটেলে অভিযান পরিচালনা করে নারীসহ পাঁচজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ( ডিবি পুলিশ)।

আজ রোববার দুপুরে (৭জুলাই) জেলা শহরের হাজী মহসিন সড়কের মরাল সংঘ মোড়ে অবস্থিত হোটেল আর রহমানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দিনাজপুর জেলার বিরল উপজেলার ডুমুরিয়া গ্রামের মোবারক আলীর মেয়ে দেহব্যবসায়ী মনি আক্তার (২৮), খদ্দের জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের কির্ত্তনীয়া পাড়ার শামসুল ইসলামের ছেলে বাপ্পী ইসলাম (২৩), মাসুদ রানার ছেলে ময়নুল হক ওরপে আদর (২৩), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার হাজীপাড়া এলাকার দুলাল ইসলামের ছেলে শাহিন ইসলাম(২৮) এবং হোটেল ম্যানেজারের সহকারী সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের হাজারীহাট এলাকার আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম(২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রেজানুর রহমান জানান, অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দেহব্যবসায়ী, তিন খদ্দের এবং হোটেল স্টাফকে আটক করা হয়। তাদের ভ্রাম্যমান আদালতে তোলা হবে।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, একই অভিযোগে এর আগে হোটেলটি বন্ধ করে দেয়া হয়েছিলো। প্রয়োজনে একই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ