• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

একাদশে ভর্তি বঞ্চিতদের আবেদন শুরু

সিসি নিউজ, ৯ জুলাই ।। একাদশ শ্রেণি কিংবা কারিগরি প্রতিষ্ঠানে ডিপ্লোমা কোর্সে যেসব শিক্ষার্থী ভর্তির আবেদন করেনি বা আবেদন করেও চান্স পায়নি তাদের ফের সুযোগ দেয়া হচ্ছে। মঙ্গলবার (৯ জুলাই) থেকে বিভিন্ন কলেজ ও মাদরাসায় আসন শূন্য থাকা সাপেক্ষে তারা ভর্তির আবেদন করতে পারবে।

আগামী ১৬ জুলাই পর্যন্ত সরাসরি আবেদন করা যাবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এ সিদ্ধান্ত নিয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন গ্রহণের পর আবেদনকারীদের তালিকা মেধা অনুযায়ী ১৮ জুলাই প্রকাশ করতে হবে। ২০-২৭ জুলাইয়ের মধ্যে তাদের ভর্তি করতে হবে।
জানা গেছে, ১০-১৬ জুলাই ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ন্যূনতম জিপিএ থাকা সাপেক্ষে কলেজে ম্যানুয়াল ভর্তির আবেদন জমা দিবে। আবেদন বিবেচনা করে ১৮ জুলাই শূন্য আসনের ভিত্তিতে ভর্তিযোগ্যদের মেধাভিত্তিক তলিকা প্রকাশ করবে। ২০-২৭ জুলাই শূন্য আসনে ভর্তি গ্রহণ করবে। আর ৩০ জুলাইয়ের মধ্যে কলেজগুলো বোর্ডে ভর্তিকৃত শিক্ষার্থীর তালিকা জমা দিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, কলেজগুলোর শূন্য আসনের তালিকা বোর্ডের ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেটি দেখে শিক্ষার্থীরা কলেজ পছন্দ করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ