• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা বিশেষজ্ঞদের

সিসি ডেস্ক, ১৫ জুলাই ॥ গত কয়েক বছরের তুলনায় এবার বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় দিচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার পরামর্শ। দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র এবং সেখানে পাঁচশ টন চালসহ পর্যাপ্ত শুকনো খাবার পাঠাচ্ছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি জানাচ্ছে, পানি নেমে গেলে দেয়া হবে সার-বীজে ভর্তুকি ও অর্থ সহায়তা।
বন্যার কবলে পড়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চল। কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, পার্বত্য চট্টগ্রামসহ এরই মধ্যে প্লাবিত ১৫ জেলা। পরিস্থিতির উন্নতিতে এক সপ্তাহ লাগতে পারে বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বিশেষজ্ঞরাও বলছেন, গত কয়েক বছরের তুলানায় এবার দীর্ঘস্থায়ী হতে পারে বন্যা। ক্ষয়ক্ষতি কমাতে সরকারকে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার পরামর্শও দিচ্ছেন তারা।
দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে। পানি নেমে গেলে কৃষকদের সার ও বীজে ভর্তুকি ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে তারা।
এদিকে দুর্গত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুতের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়া পানি নামার পরপরই ক্ষয়ক্ষতি নিরুপণ করে ব্যবস্থা নেয়ার প্রস্তুতিও রাখছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ