রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ২৪ জুলাই ।। ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে থানা পুলিশের হাতে বেনু রায় অধিকারী বিনয় (২২) নামে এক কলেজ ছাত্র গ্রেফতার হয়েছে।
(২৪ জুলাই) বুধবার দুপুরে রাণীশংকৈল পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
জানা গেছে, বিনয় কুমার দিনাজপুর সরকারী কলেজে (অনার্সে) একাউন্টিং- এ ৩য় বর্ষের ছাত্র। সে উপজেলার লেহেম্বা গ্রামের দিজেন্দ্রনাথ অধিকারী ওরফে দিনকাটুর ছেলে।