• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৪০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

সিসি ডেস্ক, ২৫ জুলাই ।। ৪০তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট এর ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়।

লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক মোট ২০ হাজার ২৭৭ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।

ফলাফল কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এ পাওয়া যাচ্ছে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে নিন্মোক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে এসএমএস করে ৪০ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট এর ফলাফল জানা যাবে।

Format: PSC40Registration Number লিখে ১৬২২২ তে পাঠাতে হবে। ফিরতি মেসেজ এ ফলাফল পাওয়া যাবে। লিখিত পরীক্ষার সময়সূচী যথাসময়ে জানানো হবে।

প্রসঙ্গত চলতি বছরের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৪০তম বিসিএসে অংশ নেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী।

এ বিসিএসে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ