• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় পার্টি থেকে লিংকনের পদত্যাগ

Linkkonঢাকা: এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন।

আজ রোববার পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি পার্টির চেয়ারম্যানের ঘন ঘন রাজনৈতিক অবস্থান বদলকেই দায়ি করেছেন। পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, জাতীয় পার্টি এখন দুইভাগে বিভক্ত। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন রওশন এরশাদ অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন কাজী জাফর আহমদ।

পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে তিনি উল্লেখ করেছেন, কাজী জাফর আহমদই একমাত্র স্বচ্ছতার সঙ্গে দল পরিচালনা করছেন।

পদত্যাগপত্র এরশাদের কাছে পাঠানোর পর বেলা ৩ টায় রাজধানীর গুলশানে কাজী জাফর আহমেদের সঙ্গে সাক্ষাত করেন লিংকন। সাক্ষাতে জাফরের নেতৃত্বাধীন পার্টিতে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ