• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকা নির্ধারণ

ঢাকা, ২৮ জুলাই ।। ডেঙ্গু পরীক্ষার জন্য দেশের কোনো হাসপাতাল ৫শ টাকার বেশি নিতে পারবে না। পাশাপাশি কোনো হাসপাতাল ডেঙ্গু রোগী ভর্তি না করে ফিরিয়ে দিতে পারবে না বলেও নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরে দুপুরে রাজধানীর সব হাসপাতাল মালিকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, হাসপাতালে বেড খালি না থাকলেও রোগী ফেরত দেয়া যাবে না, প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষকে অতিরিক্ত বেডের ব্যবস্থা করতে হবে।
ডেঙ্গু পরীক্ষায় বেশি টাকা রাখা এবং রোগী ফিরিয়ে দেয়ার অভিযোগ তদারকির জন্য রাজধানীতে কাল থেকে ১০টি টিম কাজ করবে। এছাড়া, প্রতিটি হাসপাতালে খুলতে হবে ডেঙ্গু কর্নার খুলতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ