• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডেঙ্গুতে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীর মৃত্যু

ঢাকা, ৩০ জুলাই ।। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ফারজানা (৪৩) নামে আরো এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারজানার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। তার বাবার নাম আবুল হোসেন। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।

ফারজানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

এ নিয়ে জুন-জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালেই আটজন মারা গেছেন। যার মধ্যে ছয়জনই নারী। সোমবার সকাল ১০টা পর্যন্ত ৫৯৩ জন ডেঙ্গু রোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও জানান ডা. নাসির উদ্দিন।

ঢাকা মেডিকেল হাসপাতালে এখন পর্যন্ত মারা যাওয়া রোগীরা হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফেন্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা (২৮)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ