• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত

সিসি ডেস্ক, ৩০ জুলাই ।। জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়ক নিজেই। আলমগীর সাংবাদিকদের বলেন, এখন আগের চেয়ে সুস্থ আছি। আরো দুই-তিনদিন হাসপাতালে থাকতে হবে। সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মঙ্গলবার সকালে ডেঙ্গুর বিস্তার রোধ ও গুজবের প্রতিকারে এক মানববন্ধনের আয়োজন করেন। এ সময় তিনি অভিনেতা আলমগীরের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া আলমগীর আশি ও নব্বইয়ের দশকে ছিলেন দাপুটের নায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ