• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নীলফামারী, ১ আগষ্ট ।। নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতায়িত হয়ে হামিদুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিলাহাটি গোসাইগঞ্জ এলাকায় নিজ বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ মেরামতের সময় সে বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামিদুল ওই এলাকার গোলজার হোসেনের ছেলে।

নিহতের পারিবারিক সুত্র জানায়, দুপুরে পল্লী বিদ্যুতের লোডশেডিং চলাকালীন সময়ে বাবা ও দুই ভাই মিলে বাড়ির পাশে সেচ পাম্পের সংযোগ তার মেরামত করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় হামিদুল বিদ্যুতায়িত হয়। বাবা ও আরেক ভাই দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পল্লী বিদ্যুতের এজিএম (ভারপ্রাপ্ত) মাকছুদুল হাসান বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহতের কোন অভিযোগ পাই নাই। তারা আমাদের না জানিয়েই অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ মেরামত করেছে। এখানে আমাদের কোন দায়বদ্ধতা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ