• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লাউয়ের চোঁচা ভর্তা

Loyলাইফস্টাইল: লাউ রান্না করার জন্য কাটার পর সাধারণত লাউয়ের চোঁচা ফেলে দেয়া হয়। কিন্তু চোঁচা ফেলে না দিয়ে বানিয়ে ফেলা যেতে পারে মজাদার ভর্তা। গ্রামাঞ্চলে এ ভর্তা খুবই জনপ্রিয়।

যা লাগবে
লাউয়ের চোঁচা ৩ কাপ, শুকনা মরিচ পোড়ানো ৪/৫টি, লবণ পরিমাণমতো, ধনেপাতা ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি ১ টেবিল চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন
লাউয়ের চোঁচা ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিন। এবার ফ্রাইপ্যানে অল্প তেলের মধ্যে লাউয়ের চোঁচা অল্প আঁচে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বাটিতে তুলে ফ্রাইপ্যানে শুকনা মরিচ ও পিঁয়াজ ভেজে নিন। ধনে পাতা কুচি করে নিন। এবার লাউয়ের চোঁচা, শুকনা মরিচ, পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এক সঙ্গে পাটায় মিহি করে বেটে নিন। পরিমান মতো সরিষার তেল ও লবণ দিয়ে মেখে নিন। ব্যাস হয়ে গেল মজাদার লাউয়ের চোঁচা ভর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ