• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলসাগর ট্রেনের ছাদে যুবকের লাশ

Nilphamariসিসি নিউজ: আজ সোমবার সকালে নীলফামারী রেল ষ্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর ট্রেনের ছাদে এক যুবকের লাশ পাওয়া গেছে। উদ্ধার করা যুবকের পকেটে কাগজে লেখা একটি মোবাইল নম্বরে ফোন করে তার এক আত্মীয় কাছে জানা গেছে উদ্ধারকৃত যুবকের নাম ইউসুফ, বাড়ী দিনাজপুর জেলার বিরল উপজেলার ছড়কবাদ গ্রামে। তার পিতার নাম এজাম উদ্দীন। ২২ থেকে ২৪ বছর বয়সী যুবকের পরণে কালো রংয়ের প্যান্ট ও জ্যাকেট ছিল। তার নাক দিয়ে রক্ত পড়ছিল।
নীলসাগর ট্রেনের পরিচালক ইমান হাসান জানায়, রোববার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি সোমবার রাত তিনটার সময় নীলফামারী রেল ষ্টেশনে পৌছে। এ সময় ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় “ছ” নম্বর বগির ছাদে যুবকের লাশটি নজরে পরে। পরে লাশটি ষ্টেশনে নেমে দেয়া হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ