• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পাকিস্তানে জুমা নামাজে বিস্ফোরণে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ আগষ্ট ।। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী শহর কোয়েটার একটি মাদ্রাসায় জুমার নামাজ চলাকালীন এক বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ডজনখানেক মানুষ আহত হয়েছেন।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের জাতীয় দৈনিক ডনের এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনায় এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন। তাদেরকে কোয়েটা সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণের মাধ্যমে হামলাটি চালানো হয়েছে। মাদারাসাটির মূল অংশের নিচে আইইডি পুতে রাখা হয়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের ফলে মাদরাসার দেয়াল এবং ছাদ ব্যাপকভাবে ধসে পড়ছে।

ডনের দেয়া তথ্য অনুযায়ী কোয়েটায় গত চার সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরণের ঘটনা ঘটলো। গত ২৩ জুলাই কোয়েটার পশ্চিমাঞ্চলীয় বাইপাস এলাকায় বোমা হামলায় অন্তত ৩ জন নিহত এবং ১৮ জন আহত হয়।

গত ৩০ জুলাই কোয়েটায় একটি পুলিশ স্টেশনের পাশে হামলায় পাঁচজন নিহত এবং ৩০ জন মানুষ আহত হয়। তেহরিক-ই-তালেবান নামের একটি সশস্ত্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছিল। গত সপ্তাহে রাজধানী শহরটির মিশন রোড নামক এলাকায় একটি বিস্ফোরণে একজন নিহত এবং ১০ জন আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ