• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আ’লীগ ও জাপার দেড় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

গাজীপুর, ১৭ আগষ্ট ।। গাজীপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আব্দুল করিমসহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।

এ সময় বিএনপি মহাসচিব আব্দুল করিমকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে করিম বলেন, বিগত দিনে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল, গণতন্ত্র ছিল। সেই গণতন্ত্রকে আবারো প্রতিষ্ঠিত করতে আমি বিএনপিতে যোগদান করেছি।

গাজীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বপালন কালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আব্দুল করিমের নেতৃত্বে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করায় ধন্যবাদ জানাই।

দলের বৈরী পরিস্থিতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সময়ে করিমের মতো একজন জনপ্রিয় নেতা বিএনপিতে যোগ দেওয়া নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা। তার যোগ দেওয়াটা আমাদের অনুপ্রাণিত করেছে। যে আমরা সঠিক পথে। আমাদের রাজনীতি সঠিক পথে আছে।

যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. হাসান উদ্দিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ