• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর টিকিট কালোবাজারি পার্বতীপুরে গ্রেফতার

সিসি নিউজ, ২০ আগষ্ট ।। ‘নীলসাগর এক্সপ্রেস’ ও ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের টিকিটসহ শাহাদাত হোসেন চৌধুরী ওরফে টুটুল চৌধুরী (৩১) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। সোমবার বেলা সোয়া ২টার সময় পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। টুটুল নীলফামারী শহরের বাড়াইপাড়ার আব্দুস সাত্তার চৌধুরীর পুত্র। তার নীলফামারী রেলওয়ে স্টেশনে একটি চায়ের স্টল রয়েছে বলে জানা গেছে।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানার এ এস আই আব্দুল হান্নান স্টেশনে টিকিট বিক্রির সময় কালোবাজারি টুটুল চৌধুরীকে আটক করে। এ সময় তার কাছ থেকে চলতি মাসের ১৯, ২১, ২২ ও ২৩ তারিখের শোভন চেয়ারের ২২ আসনের ১৪টি টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিট পঞ্চগড় এক্সপ্রেসের পঞ্চগড় থেকে ঢাকা এবং নীলসাগর এক্সপ্রেসের নীলফামারী থেকে ঢাকার টিকিট ছিল।

পার্বতীপুর রেলওয়ে থানার এ এস আই আব্দুল হান্নান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ