• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

ঠাকুরগাঁও, ২২ আগষ্ট ।। ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ১৯ জন । সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সালন্দর ইউনিয়নে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরাতন ডেনিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজু এন্টাপ্রাইজের বাসের চালক বাবুল, গাড়ির যাত্রী পঞ্চগড় জেলার চকলাই হাট এলাকার কামরুজ্জামান বাবু ঠাকুরগাঁয়ের আশ্রমপাড়ার মজিবর রহমান ও নারগুনের আবুল কালাম আজাদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা পরিবহনের একটি বাস সালন্দর ডেনিস এলাকায় রাজু এন্টারপ্রাইজের বাসকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মারা যান রাজু এন্টারপ্রাইজের ড্রাইভার ও এক যাত্রী। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও দুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ