• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে মামলা করলেন পঙ্কজ দেবনাথ

ঢাকা, ২ সেপ্টেম্বর।। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন বরিশাল ৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ।

রবিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করার পর বিচারক আশ শামছ জগলুল হোসেন তার জবানবন্দি নেন।

সাংসদের পক্ষে তার আইনজীবীদের শুনানি শেষে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিচারক। আগামী ২৬ সেপ্টেম্বর মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।

বাদী হিসেবে আদালতে দেওয়া জবানবন্দিতে সাংসদ বলেন, গত ২৬ আগস্টের আগ পর্যন্ত বিভিন্ন ভূয়া  আইডি থেকে অন্য ছবি দিয়ে আইডি খোলা হয়। আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করে স্যোশাল মিডিয়াতে বাজেভাবে তা উপস্থাপন করা হচ্ছে। এতে আমি ও দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।

আদালতে তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাপস কুমার পাল ও তপো গোপাল ঘোষ। শুনানিতে তারা মামলার অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করেন।

মামলায় আসামি হিসাবে লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমির নাম উল্লেখ করা হয়েছে।

আরজিতে বলা হয়, পঙ্কজ দেবনাথের নাম গোপন করে আবার কখনো নাম প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে তার ছবি না হওয়া সত্ত্বেও গত ২৬ আগস্ট মিথ্যা বর্ণনায় আসামিরা ইউটিউব, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এখনো তা প্রচারিত হচ্ছে যাতে তার মানহানি হয়েছে। এ বিষয়ে অবগত হওয়ার সাথে সাথে তিনি তার ব্যাক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ধানমন্ডি থানায় গত ২৭ আগস্ট একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তা সত্ত্বেও আসামিরা তার নামে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ