• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী-পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

সিসি নিউজ, ২ সেপ্টেম্বর।। ভারতের আসামে চুড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশের পর নীলফামারী ও পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধ ঘোষিত ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি নজরদারি জোরদার করেছে নীলফামারী ব্যাটিলিয়ন (৫৬ বিজিবি)।
শনিবার আসামের বহুল আলোচিত এই নাগরিক তালিকা প্রকাশিত হয়। তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ভারতীয় নাগরিক। বাদ পড়া ভারতীয়রা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে তাই নজরদারি বাড়ানো হয়েছে বলে বিজিবি সুত্র জানিয়েছে।
ভারতের সাথে নীলফামারী ও পঞ্চগড় জেলায় ১৪৭ কিলোমিটার সীমান্ত এলাকা নীলফামারী ব্যাটালিয়ন (বিজিবি ৫৬ ) এর আওতাধীন। এজন্য সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৭টি ক‌্যাম্পের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নজরদারি বাড়িয়েছে বিজিবি ৫৬ ব্যাটালিয়ন।

নীলফামারী ব‌্যাটিলিয়ন (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল শাহ্ আলম সিদ্দিকী জানান, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক করছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ