• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারী ও দিনাজপুরসহ শনিবার যেসব জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিসি নিউজ ডেস্ক।। তীব্র তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে আগামীকাল শনিবার খুলছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। তবে গরমের কারণে কিছু জেলার এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলা এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে এসব জেলার বাইরে অন্যান্য জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল শনিবার শ্রেণি কার্যক্রম চলবে। এ ছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী রোববার থেকে খোলার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এর আগে, ২০ এপ্রিল তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের (২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল) ছুটি ঘোষণা করা হয়। রোজা ও ঈদের দীর্ঘ ছুটি এবং তাপপ্রবাহের ৭ দিনের ছুটি শেষে ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছিল।

এর এক দিন ক্লাসের পরই কয়েকটি জেলায় নতুন করে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে গত বৃহস্পতিবার পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ