• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

মিনিস্টার ফ্রিজ কারখানায় অগ্নিকান্ড তদন্তে কমিটি গঠন

সিসি ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মিনিস্টার কোম্পানির কারখানায় আগুনে পুড়ে গেছে বিপুল পরিমিাণ টেলিভিশন ও ফ্রিজ। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ আগামীকাল সকালে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের ৫ ঘণ্টার চেষ্টার আজ দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ জানতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সকাল সাড়ে সাতটার দিকে গাজীপুরের ধীরাশ্রমে মিনিস্টার কোম্পানির কারখানার ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গোটা ফ্লোরে।
ফায়ার সার্ভিস আসার পর পানি সংকটের কারণে প্রথমে আগুন নিভাতে সমস্যা হয়। পরে পাশের ভবন থেকে পানি নিয়ে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের ৫ ঘন্টা চেষ্টার পর দুপুর ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর ইসলামকে প্রধান করে ৬ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।
ছুটির দিন হওয়ায় কারখানায় কোনো কর্মচারী ছিল না। যে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ বলছে, কারখানার বিপুল সংখ্যক টেলিভিশন ও ফ্রিজ পুড়ে গেছে। তবে নিশ্চিত করে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ