• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

চিলাহাটি-হলদীবাড়ি রেল সংযোগ স্থাপনের কাজের উদ্ধোধন

সিসি নিউজ, ২১ সেপ্টেম্বর।। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক সোনালী অধ্যায়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন।
আর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বলেছেন, বাংলাদেশ আর্থ-সামাজিক ভাবে উত্তরোত্তর উন্নতিতে প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে ভারত গর্ব করে।
আজ শনিবার দুপুরে নীলফামারীর চিলাহাটিতে ভারতের সাথে রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে চিলাহাটি এবং চিলাহাটি বর্ডারের মধ্যে ব্রডগেজ রেলপথ নির্মান প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমানের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান নুর এমপি, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত সংসদ সদস্য রাবেয়া আলীম, রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক হারুন-অর-রশীদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোট ৮০ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশের চিলাহাটির থেকে ভারতের হলদীবাড়ি পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার এই রেল লাইন স্থাপনের কাজ করছে ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ