• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কৃষক লীগ থেকে বহিস্কার ফিরোজ

ঢাকা, ২১ সেপ্টেম্বর।। রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় কৃষক লীগের আয়োজনে গাছের চারা বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্জ মোতাহার হোসেন মোল্যা অব্যাহতির কথা জানান।

তিনি বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের কৃষক লীগে কোনো স্থান নেই। সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য শফিকুল আলম ফিরোজকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, গত ৩ মাস ধরে সারাদেশে তিন লাখ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছি। আজ আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কোটালীপাড়ায় গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে আমাদের চারা বিতরণ কর্মসূচি শেষ করলাম।

চারা বিতরণ অনুষ্ঠানে কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার সামছুল হক রেজা, সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, গোপালগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, কোটালীপাড়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মুন্সি এবাদুল ইসলাম, সদস্য সচিব সিরাজুল ইসলাম শুকুরসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম ফিরোজকে র‌্যাব আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ