• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে তিন ক্লাবে চলছে অভিযান

সিসি ডেস্ক, ২১ সেপ্টেম্বর।। ঢাকায় জুয়াবিরোধী অভিযানের পর এবার চট্টগ্রাম নগরীতে তিনটি ক্লাবে অভিযান পরিচালনা করছে র‍্যাব।

নগরীর সদরঘাট এলাকার মোহামেডান স্পোর্টিং ক্লাব, আইস ফ্যাক্টরি রোডের মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ এবং হালিশহর এলাকার আবাহনী লিমিটেড ক্লাবে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়ার্ডন লিডার শাফায়াত জামিল ফাহিম।

আজ শনিবার সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা কর্মকর্তা র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন বলেন, আমরা কিছু আলামত পেয়েছি। এই আলামত দেখে বোঝা যায়, এখানে জুয়া খেল হতো বা এখনও হয়। যাচাই-বাছাই চলছে।

তিনি আরও বলেন, এরপর আমরা বাকি দুটি ক্লাবেও অভিযান চালাবো। ওই ক্লাবগুলো ইতিমধ্যে র‍্যাব ঘিরে রেখেছে।

এর আগে শুক্রবার রাতে নগরীর আলমাস মোড়ে ‘হ্যাং আউট’ নামের একটি ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ক্লাব মালিকের ছেলে খলিকুজ্জামান ও কর্মচারী রবিউল হোসেনকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ